০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে: ড. মোবারক হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩১০০ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন বলেছেন, অতীতে দেশে সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাননি; সত্য সংবাদ প্রকাশের কারণে বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনে জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সাংবাদিকদের জন্য স্বাধীন, নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

ড. মোবারক হোসেন আরও বলেন, “গত ৫৪ বছর ধরে বুড়িচং–ব্রাহ্মণপাড়া অবহেলিত জনপদ হিসেবে পড়ে আছে। আগামী দিনে এই জনপদের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি শিক্ষার মানোন্নয়ন, মাদকের বিরুদ্ধে জিহাদ, গোমতী নদীর বাঁধ সংস্কার, ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। এসময় আরও বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক অহিদুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাবিরসহ অন্যান্য সদস্যরা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে: ড. মোবারক হোসেন

Update Time : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫