০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নাটকের অভিনয়ের কথা বলে ডেকে নিয়ে রিসোর্টে আটকে রেখে অভিনেত্রীকে গনধর্ষণ।

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৬ বার পঠিত হয়েছে

মোঃ মাইনুদ্দিন শিকদার
গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে রাস রিসোর্টে নাটকে অভিনয়ের কথা বলে ডেকে নিয়ে এক অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ সময় রিসোর্ট থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও রিসোর্টটির বৈধ কোনো কাগজ না থাকায় দুই লাখ টাকা জরিমানা করে রিসোর্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাস রিসোর্টে অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম।

এদিকে ঘটনার পর ভুক্তভোগী অভিনেত্রীর অভিযোগের বিষয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায় সেখানে। পরে রিসোর্টের কর্মীদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় যারা জড়িত মনে হবে তাদের গ্রেপ্তার দেখানো হবে বলে জানান শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল রাকিব।

তিনি বলেন, ওই অভিনেত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে ফরেনসিক বিভাগ। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ভুক্তভোগী ওই অভিনেত্রী বলেন, নাটকে প্রধান চরিত্রে অভিনয় করার কথা বলে আমাকে রিসোর্টে নেওয়া হয়। তারপর সেখানে আরও দুজন উপস্থিত হয়। তারা আমাকে জোর করে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে সেখান থেকে বেরিয়ে আমি থানায় মামলা করেছি। কিন্তু এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, অভিযানের সময় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার পাশাপাশি আপাতত রিসোর্টটি বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে রাস রিসোর্টে পরিচালকের সঙ্গে শুটিংয়ের কাজে আসেন ওই অভিনেত্রী। কথা ছিল নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করার। তবে ওই রাতে রিসোর্টে আগে থেকেই উপস্থিত থাকা আরও দুজনকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় ওই অভিনেত্রীকে। দফায় দফায় নির্যাতনের শিকার হয়ে চলে যেতে চাইলে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দেওয়া এক ব্যক্তি ভুক্তভোগীর সঙ্গে থাকা মোবাইল রেখে দেন। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করেন ওই অভিনেত্রী।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

গাজীপুরে নাটকের অভিনয়ের কথা বলে ডেকে নিয়ে রিসোর্টে আটকে রেখে অভিনেত্রীকে গনধর্ষণ।

Update Time : ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫