০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল অফিসে পুলিশ সুপার নাজির আহমেদের বার্ষিক পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩০৮৩ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার
কুমিল্লা জেলার সদর দক্ষিণ সার্কেল কার্যালয়ে আজ ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. বার্ষিক পরিদর্শন করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়। নিয়মিত প্রশাসনিক তদারকি ও সেবার মান নিশ্চিতকরণের অংশ হিসেবে এ পরিদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়কে সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, ফাইল ব্যবস্থাপনা, চলমান তদন্ত, ফোর্সদের দায়িত্ব বণ্টন এবং প্রশাসনিক আপডেটসমূহ উপস্থাপন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) জনাব মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। তিনি সার্কেল এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং বিভিন্ন সফলতার চিত্র পুলিশ সুপার মহোদয়ের সামনে তুলে ধরেন।

এ সময় পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন অফিস ব্যবস্থাপনার উন্নয়ন, কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা বজায় রাখা, জনগণের প্রতি পুলিশি সেবার মান বৃদ্ধি এবং ফোর্সদের সার্বিক কল্যাণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি অফিসের বিভিন্ন রেজিস্টার, ডকুমেন্ট, ডিউটি রোস্টার, হাজিরা নথি, মামলা নিবন্ধন খাতা, অভিযোগ রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় কর্মকর্তাদের উদ্দেশে বলেন,
“পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতা বজায় রেখে কাজ করতে হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী, সংশ্লিষ্ট সার্কেলের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি)গণসহ অন্যান্য কর্মকর্তা।

পুলিশ সুপার মহোদয়ের এ বার্ষিক পরিদর্শনের মাধ্যমে সদর দক্ষিণ সার্কেলের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে মনে করছেন উপস্থিত কর্মকর্তারা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল অফিসে পুলিশ সুপার নাজির আহমেদের বার্ষিক পরিদর্শন

Update Time : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫