০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, মোটর সাইকেল আরোহী অপহৃত

  • Reporter Name
  • Update Time : ০১:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

‎কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারও ডাকাত দলের তাণ্ডবের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হিমছড়ি ঢালায় ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলযোগে দুই আরোহী ঈদগড় থেকে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত হিমছড়ি ঢালায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েন তারা। এসময় ডাকাতরা মোটরসাইকেল থামিয়ে দুই আরোহী কে অপহরণ করে নিয়ে যায়।
‎তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা না গেলে ও পরে স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম নিশ্চিত করেন যে, অপহৃত দু’জনই ঈদগড়ের বাসিন্দা।

‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের মতে, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। আমি নিজেও ঘটনা স্থলে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে

উল্লেখ্য,ঈদগাঁও-ঈদগড় সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতি,অপহরণ, চাঁদাবাজির কারণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। প্রায়শ ঘটে যাওয়া এ ধরনের ঘটনার কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, মোটর সাইকেল আরোহী অপহৃত

Update Time : ০১:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫