০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায়  বাঁশ-কল স্থাপন

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৩০৫৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে গজালিয়ার প্রবেশপথ শাহ ফকির বাজারে বাঁশ কলের অস্থায়ী ব্যারিকেড দিলো ইউপি পরিষদ।
গতকাল সকালে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার মতে, এ ব্যারিকেড ব্যবহার করে কোন প্রকার টোল আদায় করা হবেনা। জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণে এটিই বসানো হয়েছে।

ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত )  নুরুল ইসলামের মতে, দীর্ঘদিন ধরে রাত-দিন এ রাস্তা ব্যবহার করে বালু -মাটি,বনজ গাছপালা অবৈধ ভাবে পরিবহন করে আসছিল একটি চক্র। যার কারণে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের পাশাপাশি বেপরোয়া ডাম্পার-ট্রাক চলাচলের কারণে গ্রামের ছোট বড় রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে উঠছিল। এসব বন্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশে  ইউনিয়ন পরিষদ এটি স্থাপন করেন। চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে ব্যারিকেডে দায়িত্ব পালন করবেন।

রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলমের মতে, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ইসলামাবাদে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায়  বাঁশ-কল স্থাপন

Update Time : ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫