১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর অভিযানে ২ হাজার ৮০০ কেজির বেশি মাদক জব্দ

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০৪০ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

২৬ সেপ্টেম্বর ২০২৬: আরব সাগরে যৌথ মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৮০০ কেজির বেশি মাদকদ্রব্য জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনীর দুটি জাহাজ। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, নিয়মিত টহল কার্যক্রমের সময় পাকিস্তান নৌবাহিনীর জাহাজ হুনাইন (HUNAIN) ও ইয়ারমুক (YARMOOK) আরব সাগরে একটি সন্দেহজনক নৌযান শনাক্ত করে। পরে নৌযানটিতে তল্লাশি চালানো হয়।

বোর্ডিং অভিযানের সময় নৌযানটির গোপন কম্পার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে মোট ২ হাজার ৮০০ কেজির বেশি মাদক জব্দ করা হয়েছে।

পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, এনআই, এনআই (এম), টি বিটি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা ও নৌসদস্যদের পেশাদারিত্ব ও সতর্কতার প্রশংসা করেছেন।

তিনি সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ মাদক পাচারসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পাকিস্তান নৌবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, আরব সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও অবৈধ পাচারবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর অভিযানে ২ হাজার ৮০০ কেজির বেশি মাদক জব্দ

Update Time : ০১:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬