মোঃ শাহজাহান বাশার, ঢাকা:
সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী আজ রোববার (৪ অক্টোবর) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে। ফলে প্রয়োজনীয় কেনাকাটা বা ব্যবসায়িক কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি ও সময়ের অপচয় এড়ানো সম্ভব হবে।
আজ ছুটির আওতায় রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিংমল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
সাপ্তাহিক ছুটির কারণে আজ রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা ও ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ ছাড়া গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।
তাই প্রয়োজনীয় কেনাকাটা, ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির বিষয়টি নিশ্চিত করে যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।



















