০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ পেলেন সারোয়ার আলম

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
  • ৩০৪৬ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার। সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (সোমবার)
সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সারোয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি দমন, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

নিয়োগের আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সিলেটে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ পেলেন সারোয়ার আলম

Update Time : ০৫:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫