০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার সরকারি কলেজ পরিদর্শনে বিএনপি নেতা রাশেদুল আহসান রাশেদ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১০০ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

সাভার সরকারি কলেজ পরিদর্শন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল আহসান রাশেদ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাসিবুর রহমান খান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদল), এ্যাডভোকেট আনোয়ার হোসেন (এপিপি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, সাবেক আইন বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি), আল শাহরিয়ার নাদিম (কেন্দিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া পরিষদ), মোঃ রাকিব খন্দকার, (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল),  মোঃ শহিদুল ইসলাম সোহাগ (সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী),  সাভার পৌর ছাত্রদলের নেতা মোঃ জনি সহ  ও বর্তমান নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তিনি কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং অধ্যক্ষ জনাব জহিরুল ইসলাম ধিমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতে কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রাশেদুল আহসান রাশেদ সাংবাদিকদের বলেন, “শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সাভার সরকারি কলেজ কেবল সাভারের নয়, বরং ঢাকার পাশ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে সকলে একসাথে কাজ করতে হবে।”

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। উপস্থিত নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বে প্রস্তুত করতে ছাত্ররাজনীতির ইতিবাচক ভূমিকা অপরিসীম।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা মাঠপর্যায়ের তৎপরতা বাড়িয়ে দিচ্ছেন। সাভার সরকারি কলেজ পরিদর্শনও সেই ধারাবাহিকতার অংশ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সাভার সরকারি কলেজ পরিদর্শনে বিএনপি নেতা রাশেদুল আহসান রাশেদ

Update Time : ০৩:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫