০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
  • ৩০৮৯ বার পঠিত হয়েছে

র‌্যাব-১৩’র পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্য ৩৪৪ বোতল এসকাফ (ESKuf) এবং ৩.৫ কেজি গাঁজা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৭ জানুয়ারী সকালে র‌্যাব-১৩ রংপুর এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্ভুক্ত গাইবান্ধা হতে সুন্দরগঞ্জগামী রাস্তায় অভিযান চালিয়ে ব্যাটারি চালিত মিশুক গাড়ী তল্লাশী করে গাড়ীর সিটের পাশে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৩.৫ কেজি গাঁজা জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা
লালমনিরহাট জেলার সদর থানাধীন
ফুলগাছ গ্রামের সলিম উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪৬) ও গাইবান্ধা
জেলার সদর থানাধীন খোলাহাটি (ফারাজি পাড়া) গ্রামের মৃত আলম মিয়ার ছেলে আবু তাহের (২৬)।

একই তারিখ অপর একটি অভিযান
র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন লতাবর কদমতলা গ্রামের মাদক কারবারির
বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ী তল্লাশীকালে তার ঘরের মেঝেতে পুঁতে রাখা ড্রামের মধ্যে রক্ষিত এবং ধৃত মাদক কারবারির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশী করে মোট ৩৪৪ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য এসকাফ (ESKuf) জব্দ সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন লতাবর কদমতলা চন্দ্রপুর বাজার এলাকার মহির উদ্দিনের ছেলে আকিমুল ইসলাম আপেল (৩২)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-৩

Update Time : ০১:৩০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬