১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শাহবাগ–বাংলামটর এলাকায় আগামীকাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না।

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৩১৪৮ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নম্বর মিন্টু রোড, ঢাকার বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া উক্ত সময়ের আগে ও পরে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এ বিতরণ লাইন স্থানান্তর কাজ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

সাময়িক অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রাজধানীর শাহবাগ–বাংলামটর এলাকায় আগামীকাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না।

Update Time : ০৫:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫