০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সদর বনাম গঙ্গাচড়ার ফাইনাল খেলায় জনসমুদ্রে পরিণত স্টেডিয়াম

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
  • ৩০৩৮ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জনসমুদ্রে পরিণত হয় রংপুর জেলা স্টেডিয়াম। রংপুরবাসী ক্রীড়াপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মনে হচ্ছিল এ যেন বিশ্বকাপের ফাইনাল খেলা চলছে। সেই সাথে আবেগ আনন্দ আর উৎফুল্লতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। দর্শক সারিতে যেন তার আনন্দের সীমা ছিলোনা। একটি উপজেলার অভিভাবকের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা তার উপজেলার প্রতি অসম ভালোবাসার নজিরবিহীন দৃষ্টান্ত রেখেছেন তিনি।

রংপুর স্টেডিয়াম মাঠে রংপুর জেলা প্রশাসক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রংপুর সদর উপজেলা ও গঙ্গাচড়া উপজেলার মধ্যে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া খেলায় নির্ধারিত ৯০ মিনিট ছাড়াও প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপে অতিরিক্ত ৮ মিনিট যুক্ত সহ ৯৮ মিনিট খেলা হয়। এই ৯৮ মিনিটের খেলায় গঙ্গাচড়া দুইটি এবং রংপুর সদর উপজেলা একটি গোল করেন। তবে ২ দলই দর্শকদের চমৎকার খেলা উপহার দিয়েছেন। খেলায় গঙ্গাচড়ার পক্ষে ইউনুস ও ইয়াসিন একটি করে গোল করেন। প্রতিপক্ষ রংপুর সদর উপজেলার খেলোয়াড় জুয়েল ১টি গোল করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন, গঙ্গাচড়ার ক্যাপ্টেন জিতু।ম্যান অব দ্যা টুনামেন্ট হয়েছেন, রংপুর সদর এর হাসান, সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হন, গঙ্গাচড়ার গোলরক্ষক সম্রাট।

খেলায় চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানতে চাইলে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, এই বিজয় আমার গঙ্গাচড়া উপজেলাবাসীর বিজয়। গঙ্গাচড়ার ইতিহাসে এই প্রথমবারের মতো জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে গঙ্গাচড়া চ্যাম্পিয়ন হয়েছে। এ নিয়ে গঙ্গাচড়াবাসী অনেক আনন্দিত। গঙ্গাচড়াবাসীর এই আনন্দময় মুহূর্তে এত সুন্দর একটি টুর্নামেন্টে থাকতে পেরে আমি আনন্দ বোধ করছি। তিনি আরও বলেন, খেলাধুলার যে গণজোয়ার উঠেছে তা যেনো চলমান থাকে আমি এটা প্রত্যাশা করি। আমি চির কৃতজ্ঞ আমার খেলোয়ার এবং যারা এই খেলায় অনুপ্রেরণা যুগিয়েছেন তাদের কাছে।

অনুষ্ঠিত বিশ্বকাপ সাদৃশ্য ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, রংপুর সদর সহকারী কমিশনার ভূমি দুলাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, খেলা পরিচালনা কমিটির সদস্যগণ, প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ###

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুর সদর বনাম গঙ্গাচড়ার ফাইনাল খেলায় জনসমুদ্রে পরিণত স্টেডিয়াম

Update Time : ০৬:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫