০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন,২ কিলোমিটার পর বুঝতে পারেন চালক

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১:১০ অপরাহ্ন, রোববার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৩০৫৬ বার পঠিত হয়েছে

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগিটি বিচ্ছিন্ন হওয়ার পরও ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়, পরে চালক বিষয়টি টের পান।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে পেছনের কোচ নম্বর ‘ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, ট্রেনের ইঞ্জিন ও বাকি বগিগুলো প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর চালক বুঝতে পারেন একটি বগি নেই। পরে ট্রেনটি পুশব্যাক করে ফেলে আসা বগির কাছে ফিরে গিয়ে হুক ঠিক করে পুনরায় জোড়া লাগানো হয়।

এ ঘটনায় প্রায় ৩০ মিনিটের জন্য ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। রাত ১০টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন,২ কিলোমিটার পর বুঝতে পারেন চালক

Update Time : ০৪:৩১:১০ অপরাহ্ন, রোববার, ২৬ অক্টোবর ২০২৫