০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে হাত পাখা মার্কার প্রার্থী হারিসুল বারি রনির গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
  • ৩০৫১ বার পঠিত হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

গত ২২ আগস্ট, শুক্রবার কুড়িগ্রাম-০১ আসনে হাত পাখা মার্কার প্রার্থী মোঃ হারিসুল বারি রনি ভূরুঙ্গামারী উপজেলার শীল খুড়ী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগে অংশ নিয়ে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, “আমি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই এবং প্রতিটি পরিবারের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”

স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা গণসংযোগে উপস্থিত থেকে তাঁকে সমর্থন জানান এবং সমাজের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগে অংশগ্রহণকারী সাধারণ মানুষ রনির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তাঁদের প্রত্যাশা।

উল্লেখ্য, মোঃ হারিসুল বারি রনি একজন উদীয়মান যুব নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। পরিবর্তন ও উন্নয়ন তাঁর মূল লক্ষ্য, যার মাধ্যমে শীল খুড়ী ইউনিয়নসহ ভূরুঙ্গামারীকে একটি উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করার অঙ্গীকার করেছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শীল খুড়ী ইউনিয়ন থেকে শুরু হওয়া এ গণসংযোগ কার্যক্রম আসন্ন নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে হাত পাখা মার্কার প্রার্থী হারিসুল বারি রনির গণসংযোগ

Update Time : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫