০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

ফাতেমা আক্তার লিজা

সিনিয়র স্টাফ রিপোর্টার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। বাবা-মা কর্মসূত্রে ঢাকায় থাকায় শিশুটি দাদীর কাছে থাকতো।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে শিশুটি বাড়ির বাইরে চলে যায়। এসময় অসাবধানতাবশত পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে খালে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পরে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Update Time : ০৮:১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫