০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় আন্তস্কুল ফুটবল খেলায় সংঘর্ষে চার শিক্ষার্থী আহত

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৭ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর উপজেলা পর্যায়ের আন্তস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে চার শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুলালপুর এসএমএন্ডকে উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল থেকেই উপজেলার চারটি ভেন্যুতে আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্যে দুলালপুর ভেন্যুতে গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চবিদ্যালয় ও বেজুরা উচ্চবিদ্যালয়ের মধ্যে খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে সমর্থকরা মাঠে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বহিরাগতরা হামলা চালায়।

এ ঘটনায় গোপালনগর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাজিদ (১৩), দশম শ্রেণির ছাত্র ইসমাইল (১৭) ও আনিস (১৫) এবং বেজুরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বাছির (১৩) আহত হয়। আহতদের শিক্ষকরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন।

বেজুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, “খেলার সময় দুই খেলোয়াড়ের মধ্যে বাগ্বিতণ্ডা হলে বহিরাগত কিছু লোক আমাদের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে আমাদের এক শিক্ষার্থী আহত হয়।”

অন্যদিকে গোপালনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, “খেলা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়লে বহিরাগতরা আমাদের তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায়।”

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান, “আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।”

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিভাবক ও স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় আন্তস্কুল ফুটবল খেলায় সংঘর্ষে চার শিক্ষার্থী আহত

Update Time : ১০:১৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫