
আবুল হোসেন বাবলুঃ
রংপুর জেলার পীরগাছা থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালাম মিয়া গ্রেফতার।
শুক্রবার ১৫ আগস্ট রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজের গেটের সামন থেকে একটি বাজাজ ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল
চুরির চেষ্টাকালে চোর চক্রের মূল হোতা কালাম মিয়াকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় পীরগাছা থানার মামলা নং-১৮, তারিখ-১০/০৭/২০২৫খ্রিঃ, জিআর-২১৫, ধারা-৩৭৯ পেনাল কোড একটি মোটরসাইকেল চুরির মামলা রুজু হয়।
কালাম মিয়াকেমআটকের পর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম আকন্দ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের সহায়তায় ফুলবাড়ী চন্দ্রখানা গ্রামের আশরাফুল আলম এর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আশরাফুল আলম পালিয়ে গেলেও তার বাড়ি থেকে চোরাই মোটরসাইকেলের বিপুল পরিমান পরিবর্তন পরিবর্ধনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত চোর চক্রের মূল হোতা কালাম মিয়া (৪৫) গাইবান্ধা জেলার সদর থানাধীন ল্যাংগা বাজার (দুলার ভিটা) গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে। চোরের মহাজন কালাম এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৯টি চুরির মামলা রয়েছে। তার সহযোগী আশরাফুল আলম (৪৮) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অন্তর্ভুক্ত চন্দ্রখানা গ্রামের আফজালুল হক এর ছেলে। তার বিরুদ্ধেও মাদক সহ একাধিক মামলা রয়েছে। আশরাফুল আলম পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ###





















