০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর নিজ অফিসে পাওয়া যায় বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:৫০ অপরাহ্ন, রোববার, ১০ আগস্ট ২০২৫
  • ৩০৪৬ বার পঠিত হয়েছে

মোঃরিয়াজুল সোহাগ, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নিখোঁজের দুদিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি অফিস থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রহীম ভান্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিসের পাশের একজন দোকানদার ওই অফিস থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান।
তাৎক্ষণিক তিনি অফিসের স্যাটার খুলে দেখেন গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে রহীম ভান্ডারী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ,পিবিআই ও র‍্যাব সদস্যরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আ্ত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর নিজ অফিসে পাওয়া যায় বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

Update Time : ০৫:০৮:৫০ অপরাহ্ন, রোববার, ১০ আগস্ট ২০২৫