০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে চৌমুহনী খাল দখল উচ্ছেদ অভিযান শীঘ্রই: ইউএনও আরিফুর রহমান

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
  • ৩০৮২ বার পঠিত হয়েছে

মোঃ রিয়াজুল সোহাগ

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহরের যানজট নিরসন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিলুপ্তপ্রায় খালগুলো উদ্ধার করতে শীঘ্রই কঠোর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।

বুধবার (৭ আগস্ট) বিকেলে চৌমুহনী পৌরসভার হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার আয়োজনে।

ইউএনও আরিফুর রহমান বলেন,

“চৌমুহনী শহর ও আশেপাশের এলাকা দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। খাল-নালা দখলের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও যানজট। জনদুর্ভোগ লাঘবে আমাদের এবার কঠোর অবস্থানে যেতে হবে।”

তিনি আরও জানান, উপজেলার প্রায় সব ইউনিয়নে খাল দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে, যার ফলে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী জলপথগুলো। এসব খাল দখলমুক্ত করতে সর্বশ্রেনীর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে এবং পাশাপাশি আইনগত ব্যবস্থা ও নেওয়া হবে।

সভায় সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নাগরিক সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নোয়াখালীতে চৌমুহনী খাল দখল উচ্ছেদ অভিযান শীঘ্রই: ইউএনও আরিফুর রহমান

Update Time : ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫