০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

মো.রিয়াজুল সোহাগ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলায় রাতের আঁধারে চালের টিন কেটে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও ৮লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের নিউ এশিয়া ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটে।
ফার্মেসির মালিক মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে আমার কর্মচারিরা দোকান খুলে দেখে দোকানের চালের টিন কাটা। দোকানে ভিতরে ঢুকে দেখে ড্রয়ার ভাঙ্গা। আমার নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাসহ ৭-৮ লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে। দোকানে থাকা সিসি ক্যামেরা চোর এলোমেলো করে দিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় একটি ফুটেজে দেখা যায় একজন চোর মুখে গামছা পেঁচিয়ে দোকানে প্রবেশ করে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি

Update Time : ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫