লেখক: নীলাংকর গোস্বামী বর্ণ
জন্মভূমি, তুমি আমার প্রাণের প্রথম গান,
তোমার মাটির গন্ধে জাগে হৃদয়-প্রাণ।
তোমার আকাশজুড়ে স্বপ্নেরা ডানা মেলে,
তোমার নদীর স্রোত কথা কয় অবিরত ঢেউখেলে।
তোমার সবুজ মাঠে শৈশবের স্মৃতি হাসে,
তোমার মায়ার বাঁধন হৃদয়ের গভীরে ভাসে।
তোমার বুকে জন্ম, তোমার বুকেই আশ্রয়,
তোমার সুখের দিনে আনন্দ, দুঃখে চোখে ক্ষয়।
তোমার ভাষায় শুনি মায়ের স্নেহভরা ডাক,
তোমার পথেই খুঁজি জীবনের আলোর পাক।
তুমি শুধু ভূমি নও, তুমি আমার অস্তিত্ব,
তোমার ভালোবাসাতেই পূর্ণ জীবনের মহত্ত্ব।
যত দূরেই যাই, মন ফিরে আসে তোমারই দ্বারে,
জন্মভূমি, তুমি চিরকাল বেঁচে থেকো আমার হৃদয়পাড়ে।
























