০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-৫: এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার যোবায়েরের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:২৪ অপরাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩১০০ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

শনিবার কুমিল্লা-৫ (বুড়িচং বি-পাড়া) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী সহ দলের উচ্চপদস্থ নেতা-কর্মীরা।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি নিমসার, শিকারপুর উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ায় শুরু হয়ে সারাদিনব্যাপী চলেছে। পথচারী, দোকানদার, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষের মাঝে এবি পার্টির প্রচারপত্র বিতরণ করা হয়। স্থানীয় জনসাধারণ ব্যারিস্টার যোবায়েরের প্রতি গভীর ভালোবাসা ও সমর্থন জানান।

দিনশেষে শিকারপুর দারুল কোরআন জিলানীয়া সিনিয়র মাদ্রাসা মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতি ছিলেন মাওলানা রুহুল আমিন। সভার পরিচালনা করেন গোলাম মোস্তফা রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা জেলা সদস্য সচিব আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক ও পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, বি-পাড়া উপজেলা আহ্বায়ক ও পুলিশ কর্মকর্তা আবু জাহের সরকার, উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুলসহ স্থানীয় নেতৃবৃন্দ আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ প্রমুখ।

উপস্থিত জনতা এবি পার্টির প্রতিশ্রুত “রাষ্ট্র হবে জনতার” এবং নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সমর্থন জানায়। দলীয় নেতা-কর্মীরা বলেন, “নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ব্যারিস্টার যোবায়েরের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। সকলকে আহ্বান জানাচ্ছি ঈগল মার্কায় ভোট দিয়ে এই উদ্যোগে অংশ নিন।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কুমিল্লা-৫: এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার যোবায়েরের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

Update Time : ০৩:১৬:২৪ অপরাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫