০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা কোতোয়ালী থানার মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩০৬৮ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ১৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাতে থানা পুলিশের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানাধীন গাংচর এলাকার মোটর ড্রাইভিং স্কুলের সামনে রাস্তার ওপর থেকে শুভপুর এলাকার বাসিন্দা মোঃ মহসিনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃত মোঃ মহসিনকে একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুমিল্লা কোতোয়ালী থানার মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১২:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬