০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুকুর সেঁচে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৮৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার সদর উপজেলার কটক বাজার এলাকায় দুটি পুকুরে সেচ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে র‍্যাবের একটি দল এই অভিযান শুরু করে।

অভিযান চলাকালে পুকুরের পানিতে লুকিয়ে রাখা ৩টি বিদেশি পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২৯ রাউন্ড গুলি, বেশ কয়েকটি চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র। দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার কার্যক্রম শেষে বেলা সাড়ে ১১টার দিকে অভিযান সমাপ্ত হয়।

এ বিষয়ে দুপুর ১২টার দিকে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালিত হচ্ছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুদ করেছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুমিল্লায় পুকুর সেঁচে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Update Time : ০১:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬