০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ‘জয় বাংলা’স্লোগানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২ জন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩০৫৭ বার পঠিত হয়েছে

মো. শাহজাহান বাশার,

কুমিল্লা নগরের ঈদগাহ এলাকায় বৃহস্পতিবার ভোরে আকস্মিকভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আকরাম হোসেন (২৮), মোহাম্মদ সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান ওরফে নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগের ৮–১০ জন পলাতক নেতাকর্মী সিএনজিচালিত দুটি অটোরিকশায় করে ঈদগাহসংলগ্ন সিএনজি স্ট্যান্ডের গলিতে প্রবেশ করেন। সেখানে তারা হঠাৎ করেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার পরপরই কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ টিম দিনভর ও রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

ওসি মহিনুল ইসলাম বলেন,“গ্রেপ্তারকৃতরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুমিল্লায় ‘জয় বাংলা’স্লোগানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২ জন

Update Time : ০৮:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫