০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫
  • ৩০৩৯ বার পঠিত হয়েছে

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার (২০ আগস্ট, ২০২৫) স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালীটি স্থানীয় কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে পৌঁছে শেষ হয়। পরে একই স্থানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপল বকসী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার শিমু।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না। এছাড়াও বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহসিন মোল্লা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাছের চারা রোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য ড্রাম দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবকরা সমাজসেবায় নিজেদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে, এলাকার সামাজিক উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম এবং সামাজিক দায়বোধের প্রতি গুরুত্ব আরোপ করেছে। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সমাজে স্বেচ্ছাসেবক চেতনাকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা সফলভাবে ফুটে উঠেছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Update Time : ০৬:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫