০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী ঈদগাঁও নদী থেকে অবৈধ বালি উত্তোলন 

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৩০৬২ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও নদী থেকে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব চললেও সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। সম্প্রতি বালির গর্তে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর পরও অপকর্ম অব্যাহত থাকায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জানা যায়,উপজেলার ইসলামাবাদের গজালিয়ার রাজঘাট এলাকার ঈদগাঁও নদীতে ড্রেজার-সেলু মেশিন দিয়ে রাতদিন এই অবৈধ বালি উত্তোলন করছে বালি সিন্ডিকেট।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসনের গুচরে নদী থেকে অবৈধ বালি উত্তোলন ও তা গ্রামীন সড়ক দিয়ে ডাম্পার যোগে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহের কারণে নির্মিত রাস্তাঘাট দিন দিন নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে একদিকে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা ধ্বংস হচ্ছে, অপর দিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।

বালি সিন্ডিকেট দালাল চক্রের মধ্যস্থতায় সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে পরিবেশ বিধ্বংসী অপরাধ চালিয়ে যাচ্ছে । যার কারণে সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা। রাজঘাট বিট কর্মকর্তার মতে, তিনি এ বিষয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছেন বলেও জানান। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তার মতে, ‘বালি উত্তোলনের স্থান ঈদগাঁও নদীটি যেহেতু সরকারি খাস জায়গা,সেহেতু তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার মতে,অবৈধ বালি উত্তোলনের তথ্য জেনে তিনি সোমবার দুপুরে অভিযানে গিয়ে উক্ত স্থানে কাউকে পাওয়া যাযনি। অভিযানের সংবাদ পেয়ে হয়ত গা ঢাকা দিয়েছেন তারা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ঐতিহ্যবাহী ঈদগাঁও নদী থেকে অবৈধ বালি উত্তোলন 

Update Time : ১২:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫