০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে মুক্তিযোদ্ধা আহবায়ক ও শিক্ষকের চিরবিদায়

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪০ বার পঠিত হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঈদগাঁও উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আমান উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা ও ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান মরহুমের বাড়িতে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউসুফেরখীল গ্রামের মরহুম মাস্টার মোঃ হোসাইনের পুত্র। তিনি সাত ছেলে, স্ত্রী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আমান উল্লাহ খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দীর্ঘ বছর শিক্ষকতা করেছেন। মরহুমের ভাইপো দেলোয়ার হোছাইন সাঈদী জানান, একই দিন বাদে এশা ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন পূর্ব ইউসুফেরখিল জামে মসজিদ প্রাঙ্গনে তার দাফন ও জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি মরহুমের পুত্র প্রভাষক নাজমুল হোসাইন সাজেদও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিশ্বাস নিশ্চিত করেছেন।

এদিকে ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী/ শিক্ষক  বাবু সুজয় কান্তি মঙ্গলবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সময় ঢলে পড়েন।  ছাত্র- শিক্ষকরা তাকে ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কথা নিশ্চত করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম।

এ দুই কৃতি ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের কর্মকর্তা বৃন্দ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ঈদগাঁওতে মুক্তিযোদ্ধা আহবায়ক ও শিক্ষকের চিরবিদায়

Update Time : ০৩:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫