০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, মাসিক লাখ লাখ টাকার সাশ্রয়”

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
  • ৩০৪৬ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ – তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (Titas Gas T&D PLC) অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও উচ্ছেদের জন্য সম্প্রতি সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। অভিযানের মাধ্যমে সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গত ২৪ আগস্ট ২০২৫ (রবিবার) তিতাস গ্যাস আঞ্চলিক বিক্রয় বিভাগ – সাভারের নেতৃত্বে আশুলিয়ার বেক্সিমকোর গলি, চক্রবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৪০ ফুট দীর্ঘ অবৈধ বিতরণ লাইন ও ৪০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মাসিক ৪৩,২০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া, ৩/৪ ইঞ্চির তিনটি সোর্স কিলিং করা হয়েছে।
একই দিনে, জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে সোনারগাঁও এলাকায় তিনটি স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি অবৈধ চুনা কারখানা (ভাট্টি ৩টি) এবং আনুমানিক ৮ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের ৫,৫০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ২১০ ফুট এমএস লাইন পাইপও অপসারণ/জব্দ করা হয়।
জনাব হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ –২ আঞ্চলিক ভেতরে ৫টি স্পটে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২টি অবৈধ ওয়াশিং কারখানা ও ১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যেখানে ৬টি ডাবল চুলা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। এ সময় বিভিন্ন ব্যাসের ৪৩০ ফুট লাইন পাইপ, ৩০ ফুট জিআই পাইপ, ২টি বল ভালভ ও ১টি আবাসিক রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়। এতে মাসিক ৮,৮৩,১৮৯/- টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।
আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ – নারায়ণগঞ্জ জোবি-ফতুল্লা ও জোবি-নারায়ণগঞ্জ এলাকায় ৮টি বাণিজ্যিক, শিল্প, ক্যাপটিভ ও সিএনজি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে রায়ান সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাল্ব পরিলক্ষিত হয় এবং অপসারণের জন্য গ্রাহককে মৌখিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া কাকলি ডাইং এন্ড প্রিন্টিং, সুমা স্টীল এন্ড রি-রোলিং, স্টার কাস্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং, ভাই ভাই লাইমস ইন্ডাস্ট্রি, শরীফ লাইমস, ইসলামি বোর্ড ফ্যাক্টরি ও রূপনগর প্রিন্টিং ওয়ার্কসে কোন অনিয়ম পাওয়া যায়নি।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযান অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা এবং ব্যবহারকারীদের সচেতন করতে নিয়মিতভাবে পরিচালিত হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, মাসিক লাখ লাখ টাকার সাশ্রয়”

Update Time : ১২:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫