০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ উচ্চচাপ গ্যাস সংযোগে ভয়াবহ ঝুঁকি, উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
  • ৩১২৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার 
ঢাকা, ১৪ জানুয়ারি: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন পলাশপুর (শনির আখড়া) এলাকায় উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস লাইনের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া হয়েছে। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫নং রোড, পলাশপুর (শনির আখড়া) এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, দনিয়া টিবিএস থেকে ঢাকা শহরের সিটি সেন্ট্রাল ডিআরএস-গামী ১৬ ইঞ্চি ব্যাস ও ১৫০ পিএসআইজি চাপযুক্ত উচ্চচাপ মেইন লাইনের সঙ্গে অবৈধভাবে ২ ইঞ্চি লাইনের সংযোগ নিয়ে স্থানীয়রা আবাসিক স্থাপনায় গ্যাস ব্যবহার করছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, উচ্চচাপ বিতরণ লাইন থেকে এ ধরনের অবৈধ সংযোগ যেকোনো মুহূর্তে বিস্ফোরণসহ ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে, যা জানমালের ব্যাপক ক্ষতির ঝুঁকি সৃষ্টি করে।

অভিযানকালে অবৈধ লাইন উচ্ছেদের সময় কিছু উশৃঙ্খল ব্যক্তি জড়ো হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করে। একপর্যায়ে তারা অভিযানে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা চালায়। এতে তিতাস গ্যাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, তার মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতির অবনতি ঘটায়, উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ লাইনটি সম্পূর্ণভাবে উচ্ছেদ না করেই অভিযান দল ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

এ প্রেক্ষিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ পলাশপুর (শনির আখড়া) এলাকার বাসিন্দাদের উক্ত উচ্চচাপ ১৬ ইঞ্চি × ১৫০ পিএসআইজি বিতরণ লাইন থেকে সংযুক্ত ২ ইঞ্চি অবৈধ লাইন হতে গ্যাস সংযোগ গ্রহণ না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, এই অবৈধ সংযোগ থেকে সৃষ্ট কোনো দুর্ঘটনা বা জানমালের ক্ষতির দায় তিতাস গ্যাস বহন করবে না।

তিতাস গ্যাস আরও জানায়, উক্ত উচ্চচাপ বিশিষ্ট ঝুঁকিপূর্ণ বিতরণ লাইনসহ সব ধরনের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে স্থানীয় জনগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা একান্তভাবে কাম্য।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

অবৈধ উচ্চচাপ গ্যাস সংযোগে ভয়াবহ ঝুঁকি, উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার অভিযোগ

Update Time : ০৫:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬