১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার বৈধ: হাইকোর্টের রায় বহাল রাখল আপিল বিভাগ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩০৯২ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। ফলস্বরূপ হাইকোর্টের রায় বহাল থাকায় বর্তমান অন্তর্বর্তী সরকারের গঠনকে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালত জানায়, হাইকোর্টের রায়ে কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই এবং অন্তর্বর্তী সরকারের গঠন সাংবিধানিকভাবে বৈধ।

এর আগের দিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি যুক্তি দিয়ে বলেন, যে সরকার শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই কোর্টেই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা স্ববিরোধী।

তবে রিটকারী সিনিয়র আইনজীবী মহসিন রশিদের দাবি ছিল, গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে অবস্থান করায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দেওয়ার সুযোগ ছিল না। তার মতে, ফলে সরকার গঠন ও শপথের প্রক্রিয়াটি অবৈধ হয়ে যায়।

রিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষভুক্ত হন।
গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করা হলেও হাইকোর্ট তা খারিজ করে দেন। আজ আপিল বিভাগও সেই সিদ্ধান্তই বহাল রাখল।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

অন্তর্বর্তী সরকার বৈধ: হাইকোর্টের রায় বহাল রাখল আপিল বিভাগ

Update Time : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫