০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে ৬ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল বুধবার ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত খানপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মাহবুবর রহমান (৩৭) এর বাড়িতে অভিযান চালায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাহবুবর রহমান পালিয়ে যায়।

এ সময় মাহবুবর রহমানের ঘর তল্লাশী করে শোকেসের ড্রয়ার হতে একটি কালো রঙের পলিথিন দিয়ে মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ ০১টি ম্যাগাজিন এবং ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‌্যাব-১৩’র অভিযানে ৬ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার

Update Time : ০১:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫