
আবুল হোসেন বাবলুঃ
‘
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি আভিযানিক দল গত ২৪ আগষ্ট দুপুরে রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত ফতেপুর এলাকার রংপুর মডার্ন মোড় থেকে বগুড়াগামী হাইওয়ে রোডের পশ্চিমে বাতাসন ফতেপুর দক্ষিনপাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন এক নারীর দেহ তল্লাশি করে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে স্বচ্ছ সাদা জিপারে রক্ষিত ১৫৩.২০ গ্রাম হেরোইন উদ্ধার সহ একজন নারী মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার অন্তর্ভুক্ত গোগগ্রাম এলাকার মৃত কাছেদ আলীর মেয়ে মোছাঃ নাজমা বেগম (৪০)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত নারী মাদক কারবারিকে উদ্ধারৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###





















