১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের আস্থার ঠিকানা: ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান জুয়েল

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩১৩২ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান জুয়েল অল্প সময়ের মধ্যে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণ ও দায়িত্ববোধের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা এলাকায় প্রশংসার দাবি রাখে।

স্থানীয়রা জানান, সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। থানায় আগত সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন—এ বিষয়ে তিনি সবসময় সচেতন। ভুক্তভোগীদের কথা মনোযোগ দিয়ে শোনা, দ্রুত পদক্ষেপ নেওয়া এবং আইনানুগ সহায়তা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।

বিশেষ প্রশংসা পাওয়া যায় তাঁর মাদক নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানের জন্য। নিয়মিত তদারকি, তথ্যভিত্তিক অভিযান এবং আইনগত কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সক্ষম হয়েছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এসআই মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা একাধিকবার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ পুরস্কারও পেয়েছেন।

বর্তমান সময়ে যখন পুলিশের প্রতি মানুষের আস্থা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ, তখন মেহেদী হাসান জুয়েলের মতো কর্মকর্তারা প্রমাণ করছেন—একজন পুলিশ সদস্যও জনগণের প্রকৃত বন্ধু হতে পারে। তাঁর শালীনতা, কর্তব্যনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে ব্রাহ্মণপাড়ায় আদর্শ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্থানীয়রা আশা করেন, মেহেদীর মতো দায়িত্বশীল ও সৎ কর্মকর্তারা ভবিষ্যতেও সততা, সাহসিকতা ও মানবিকতা নিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকবেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

মানুষের আস্থার ঠিকানা: ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান জুয়েল

Update Time : ০৬:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫