১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ ॥ মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৫:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৩০৫১ বার পঠিত হয়েছে

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতি নিধি

সরকারি প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। ৩০জুলাই বুধবার তিন শতাধিক কিন্ডারকাগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা এ মানববন্ধনে অংশ নেয়। বিষয়ভিত্তিক শিক্ষা, সরকারি ও বেসরকারি সকল শিক্ষার্থীর অধিকার এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবারের সমন্বয়ক মনিরুল হক মনির।
সভায় বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন শিক্ষা পরিবারের কর্মকর্তা জসিম উদ্দীন ভুঁইয়া, এম এ মোমেন, তাইজউদ্দিন শিকদার, আব্দুল কাদির সুমন, মেহেদী হাছান, এম এ হান্নান সবুজ, জান্নাতুল ফেরদৌস, সোহেল রানা, ফকরুল আলম সবুজ, ফিরোজুল ইসলাম, শফিকুল ইসলাম, শফিকুর রহমান, মজিবুর রহমান ও এনামুল শিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। সমান সুযোগ না হলে শিক্ষা ক্ষেত্রে চরম বৈষম্য বাড়বে। শিক্ষা একটি মৌলিক অধিকার। তা সব ধরণের শিক্ষার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য। এক দেশ, একই পাঠ্যবই, একই সিলেবাস, একই সরকার তবে কেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য থাকবে। প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি বিভাজন করে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। এ বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। অন্যথায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের সমন্বয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ ॥ মানববন্ধন

Update Time : ০৫:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫