০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম-বর্ণের সম্প্রীতির মিলনমেলায় নোয়াখালীর দুর্গাপূজা

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৬২ বার পঠিত হয়েছে

মো.রিয়াজুল সোহাগ,, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীসহ জেলার বিভিন্ন স্থানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে মণ্ডপগুলোতে বইছে উৎসবের আমেজ।

প্রতিমা দর্শনে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ভক্তরা। শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষও ভিড় করছেন পূজা মণ্ডপে। এতে দুর্গোৎসব পরিণত হয়েছে সম্প্রীতির মিলনমেলায়।

চৌমুহনীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, ঢাক-ঢোলের তালে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস, শিশু-কিশোরদের আনন্দ এবং নারী-পুরুষের সরব উপস্থিতি।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠারও প্রতীক।
পূজা মণ্ডপগুলো ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শান্তি আর সম্প্রীতির এ উৎসবকে কেন্দ্র করে নোয়াখালীতে বিরাজ করছে উচ্ছ্বাসের পরিবেশ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ধর্ম-বর্ণের সম্প্রীতির মিলনমেলায় নোয়াখালীর দুর্গাপূজা

Update Time : ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫