১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর কাউন্সিলর কাপ পীরগঞ্জকে বিদায় দিয়ে ফাইনালে বন্ধু একাদশ

  • Reporter Name
  • Update Time : ০২:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩৭ বার পঠিত হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

৫ সেপ্টেম্বর শুক্রলবার মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামে বন্ধু একাদশ হাকিমপুর বাংলা হিলি বনাম পীরগঞ্জ ফুটবল একাদশ রংপুর।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারুতোজগান কোঃ এর সিনিয়র ম্যানেজার মেজবাউল ইসলাম, সাবেক এজিএম অগ্রণী ব্যাংক মোঃ গোলাম মাওলা, মোস্তফা জামান মিলন, দিনাজপুর চেম্বারের পরিচালক মোস্তফা কামাল মিলন, মডার্ণ বডিবিল্ডিং ক্লাব বালুবাড়ী, দিনাজপুরের পরিচালক শাহীন পারভেজ, বিরল জগৎপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান পলাশ ও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রুবেল ইসলাম। খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল। খেলার সার্বিক তত্ত্বাধায়নে ছিলেন রেজা চৌধুরী ও মোঃ নাসিম। প্রধান অতিথি দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী রেজা তার বক্তব্যে বলেন, মোবাইল ও মাদকের নেশা থেকে যুব সমাজকে মাঠমুখী করতে পারলে সমাজের উন্নয়ন হবে। তাদের ফিরিয়ে আনতে হলে বেশি বেশি করে খেলাধুলা করতে হবে। খেলা পরিচালনা করেন রেফারী ওবায়দুর রহমান, মতিউর রহমান, হারুন-উর-রশিদ ও ডালিম কুমার রায়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা বলেন, আমাদের অভিভাবকরা যদি সচেতন হয় তবে তাদের সন্তানকে পড়াশুনার পাশপাশি খেলাধুলা করার আগ্রহ গড়ে তুলতে পারেন। সুস্থ দেহ ও সুন্দর মন গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকাসহ সম্মানীত অতিথিবৃন্দ। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় বন্ধু একাদশ হাকিমপুর বাংলা হিলির খেলোয়াড় নিরঞ্জন।
শনিবার দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামবেন দিপু ট্রেডার্স ঠাকুরগাঁও বনাম মুন্সিপাড়া ওয়ারিয়ার্স, দিনাজপুর। প্রতিদিন খেলা শুরু হয় বিকাল ৪ ঘটিকায়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দিনাজপুর কাউন্সিলর কাপ পীরগঞ্জকে বিদায় দিয়ে ফাইনালে বন্ধু একাদশ

Update Time : ০২:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫