০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী পথচারীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৬৯ বার পঠিত হয়েছে
মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫৫ বছর বয়সী আসমা বেগম নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালি থেকে ঢাকাগামী “সারা এক্সপ্রেস” পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- ঢাকা মেট্রো-ব-১২-৫৩৩৬) দ্রুত ও বেপরোয়া গতিতে চলাচল করছিল। কুটুম্বপুর ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে বাসটি চাপা দেয়। তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই বাসটির চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে পুলিশ বাসটি জব্দ করেছে। স্থানীয়রা বাসটি থানার সামনে নিয়ে আসে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইলিয়টগঞ্জ ফাঁড়ির অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী পথচারীর মৃত্যু

Update Time : ০২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬