০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, স্থবির মিরপুর সড়ক

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৩০৫৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫–এর চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা। ফলে বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই থমকে গেছে নিউমার্কেট–মিরপুর সড়কের যান চলাচল। আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পথচারীরা।

বুধবার সকাল ১০টার দিকে ঢাকা কলেজের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি—দীর্ঘদিন ধরে আলোচনার পরও শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত আইন বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।

পরে ঢাকা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আজিমপুর মোড় প্রদক্ষিণ করে আবার কলেজের সামনে এসে সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন—“অধ্যাদেশ চাই, এখনই চাই”, “অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ” ইত্যাদি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা বৈঠক হলেও আশ্বাস ছাড়া কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি সরকার। তারা বলেন,
“আমরা ভবিষ্যৎ অনিশ্চয়তায় থাকতে চাই না। তড়িৎ অধ্যাদেশ জারি ছাড়া আমরা ক্লাস–পরীক্ষায় ফিরব না।”

সড়ক অবরোধের কারণে নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট, আজিমপুর ও সায়েন্সল্যাব এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। অনেক অফিসযাত্রী হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, স্থবির মিরপুর সড়ক

Update Time : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫