০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন এমপি প্রার্থী হারিসুল বারি রনি

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:৩৭ পূর্বাহ্ন, রোববার, ২৪ আগস্ট ২০২৫
  • ৩০৫৫ বার পঠিত হয়েছে

হাফেজ আরিফুল ইসলাম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা হারিসুল বারি রনি স্থানীয় জনগণের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ২৪ আগষ্ট রবিবার তিনি ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় হারিসুল বারি রনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি চারিত্রিক গুণাবলি অর্জন করতে হবে। সুশিক্ষা অর্জন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আজকের প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা অপরিহার্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। সুযোগ পেলে শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও নৈতিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করব।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নয়, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষাও দিতে হবে। কারণ নৈতিক শিক্ষা ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না।”

এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষার প্রসার, শিক্ষকদের প্রাপ্য সম্মান নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

মতবিনিময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। তারা জননেতা হারিসুল বারি রনির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাকে নানা প্রশ্ন করেন। প্রার্থী রনি উপস্থিত সকলের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং তাদের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন এমপি প্রার্থী হারিসুল বারি রনি

Update Time : ০৮:২৩:৩৭ পূর্বাহ্ন, রোববার, ২৪ আগস্ট ২০২৫