০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার, ৩ মাদকসেবীর কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩০৪৯ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে নিয়মিত মামলার এক পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ. মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার পলাতক আসামি মো. সবুজ মিয়াকে (২৮) গ্রেফতার করে। তিনি ওই এলাকার মো. রহমত আলীর ছেলে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাদের বিচার অনুষ্ঠিত হয়।

মোবাইল কোর্টে সাহেবাবাদ গ্রামের মৃত মাহফুজ মিয়া চৌধুরীর ছেলে মো. মামুন মিয়া চৌধুরী (২৯) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানচিরি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আকবর আলীকে (৩২) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাহেবাবাদ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মুজিব মিয়াকে (৪৫) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সাজাপ্রাপ্ত তিন মাদকসেবী এবং নিয়মিত মামলার পলাতক আসামিসহ চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার, ৩ মাদকসেবীর কারাদণ্ড

Update Time : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬