০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কুড়িগ্রামের চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন আলহাজ্ব হারিসুল বারি রনি।

চর-ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল গণজমায়েত, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৯নং চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বাদ আছর নতুনহাট বাজারস্থ সেলিম মার্কেটে আয়োজিত এ গণজমায়েতে ইউনিয়নের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা, নেতা-কর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জননেতা আলহাজ্ব হাফিজুল বারী রনি। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ ওমর ফারুক ফারুকী হাফিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস. এম. মনিরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, ৯নং চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন শাখার সদর (সভাপতি) মুহাম্মাদ জিল্লুর রহমান (জীবন মুহুরী)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৯নং চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন শাখার সভাপতি মো. ওমর আলী মুন্সী

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ন্যায়, ইনসাফ দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচিত করা প্রয়োজন। এ লক্ষ্যে ৯নং চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মুফতী মো. মোস্তফা আল হোসাইনী-এর পক্ষে সর্বস্তরের জনগণের সমর্থন ও ভোট কামনা করেন।

গণজমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কুড়িগ্রামের চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন আলহাজ্ব হারিসুল বারি রনি।

চর-ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল গণজমায়েত, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান

Update Time : ০৩:৪২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬