০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলো চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩০২৩ বার পঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আইমান কানিতা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করেছে। এ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১৫ জুলাই) ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইমান কানিতার হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ তুলে দেন। এ সময় তিনি আইমান কানিতার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আইমান কানিতার এই গৌরবময় অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের জন্য নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।”

আইমান কানিতার এই জাতীয় স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জ বাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ তার অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলো চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা

Update Time : ১১:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬