০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের তারাগঞ্জে অনলাইনে জুয়া ও ভিসা প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:১৭ পূর্বাহ্ন, রোববার, ২৮ জুন ২০২৬
  • ৩০৩৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি’র অভিযানে তারাগঞ্জ থেকে অনলাইন ক্যাসিনো জুয়ারী ও ভিসা প্রতারক/জালিয়াতি চক্রের সাথে সংশ্লিষ্ট ১ জনকে গ্রেফতারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায় এর তত্ত্বাবধানে, ডিবি’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ( ২৬ জুন ) আনুমানিক রাত পৌঁনে বারোটার দিকে রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ২নং কুর্শা ইউনিয়নের ধৃত অভিযুক্ত ফরহাদ ইসলাম পাভেল এর বাবার নিজস্ব ভাই ভাই টেলিকম দোকানের ভিতর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ভিসা জালিয়াতির হার্ড কপি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্ত রংপুর জেলার তারাগঞ্জ থানার অন্তর্ভুক্ত কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের জুলফিকার আলীর ছেলে আল ফরহাদ ইসলাম পাভেল (২২)।

প্রাথমিকভাবে জানা যায় ধৃত পাভেল অনলাইনের মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলাসহ অনলাইনে ভিসা জালিয়াতি সহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজ করে জনসাধারনকে সর্বশান্ত করে আসছিল। পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে জানা যায়, পাভেল অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির সাথে জড়িত। আমরা রংপুর জেলায় অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রেখেছি। এ ঘটনায় ব্যাপারে রংপুর জেলার তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আল ফরহাদ ইসলাম পাভেলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরের তারাগঞ্জে অনলাইনে জুয়া ও ভিসা প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

Update Time : ১২:৫৯:১৭ পূর্বাহ্ন, রোববার, ২৮ জুন ২০২৬