০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে এস্কাফ ও গাঁজাসহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৩০৩১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ জুন) সকাল সাতটার দিকে র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন বালারহাট বাজার গ্রামের চিহ্নিত মাদক কারবারি আকবর আলীর বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার শয়নকক্ষের ভেতর বাঁশের তৈরি ধান রাখার মাচার উপর চারটি বস্তায় রক্ষিত ৬০৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ এবং স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি পোটলায় ৮.৫ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

গ্রেফতার মাদক কারবারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কুরুষা ফেরুষা গ্রামের মৃত শুকারু মামুদের ছেলে আকবর আলী (৫৮)। পরবর্তী কার্যক্রমের জন্য আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‌্যাব-১৩’র অভিযানে এস্কাফ ও গাঁজাসহ গ্রেফতার-১

Update Time : ০১:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬