১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৩০৪৯ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ঐতিহ্যবাহী ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন এই কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফারুক আহমেদ। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাধবপুর গ্রামের সেলিম মাস্টার এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লাহাইমুড়ি গ্রামের মোশাররফ হোসেন চৌধুরী।

কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাশরা গ্রামের কাজী গোলাম কিবরিয়া ও কাজী জাকির হোসেন, মনোহরপুর গ্রামের মোঃ শাহিন খান ও মোঃ শামসুল ইসলাম, মাধবপুর গ্রামের মোঃ আমিনুল ইসলাম, খাড়েরা গ্রামের মোঃ বাবুল হোসেন, মেহেদী হাসান ভূঁইয়া, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আবুল কালাম এবং সালাউদ্দিন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, মসজিদের ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল করা, অবকাঠামোগত উন্নয়ন, ইসলামী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং মুসল্লিদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাদের নেতৃত্বে ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে, নতুন কমিটির সদস্যরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন যাতে মসজিদের সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Update Time : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬