১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ২২ চুরি মামলার আসামী ২৩ নাম্বারে আবারও গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩০৩০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

শুক্রবার (০৮ মে) আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২টি চুরি মামলার আসামী দুর্ধর্ষ এক চোরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ।

আরপিএমপি হারাগাছ থানাধীন হকবাজার এলাকার ক্রোকারিজ ব্যবসায়ীর মোটরসাইকেলটি চুরি করতে গেলে ওই চোরকে হাতেনাতে আটক করে স্থানীয় মানুষজন। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানাধীন হকবাজারের ক্রোকারিজ ব্যবসায়ী নাঈম মিয়া @ বাধন তার ব্যবসা প্রতিষ্ঠান “রাজা গিফট কর্ণার” এর পাশে প্রতিদিনের ন্যায় নিজ ব্যবহৃত Bajaj CT-100 মোটরসাইকেলটি রেখে ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি মোটরসাইকেল স্টার্ট দেওয়ার শব্দ শুনে দোকান হতে বের হয়ে দেখতে পান একজন অজ্ঞাত ব্যক্তি তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছে। এসময় তিনি চোর চোর বলে চিৎকার দিলে স্থানীয় মানুষজন মোটরসাইকেলসহ চোরকে আটক করে।

খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামীকে গ্রেফতার পূর্বক থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তার সিডিএমএস যাচাই করে দেখতে পায়, ধৃত চোরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২২টি চুরি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত চোর রংপুর মহানগর কোতয়ালী থানাধীন তাজহাট টিভি হাসপাতাল রোড এলাকার মৃত আব্দুল মালেক @ বাবুলের ছেলে শফিকুল ইসলাম @ শাহীন (৩৩)। এ সংক্রান্তে হারাগাছ থানার মামলা নং-০৪/৭১, তারিখ-০৭/০৫/২০২৬ খ্রি., ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরে ২২ চুরি মামলার আসামী ২৩ নাম্বারে আবারও গ্রেফতার

Update Time : ১১:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬