০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোঃ ডিবি’র অভিযানে নগরীর দুই মাদক সম্রাজ্ঞীসহ ৮ জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩০৩৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মহানগরী এলাকায় মাদক বিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে মাদক সেবন ও মাদকদ্রব্য বিক্রয় ও সংরক্ষণের সাথে জড়িত রংপুর মহানগরীর দুই মাদক সম্রাজ্ঞীসহ ৮ জন গ্রেফতার।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তীর তত্বাবধানে ডিবির বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন টিম গোপন সংবাদের ভিত্তিতে মহানগর কোতয়ালী থানাধীন আলমনগর খামারপাড়া প্রাণীসম্পদ অফিস সংলগ্ন এলাকা, হনুমানতলা, সেন্ট্রাল রোডস্থ বামনডাঙ্গা জমিদার বাড়ি সংলগ্ন এলাকা এবং এরশাদ হকার্স মার্কেট সংলগ্ন ডায়না গলিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছে।

সেন্ট্রাল রোড এলাকার অভিযানে মাদক সম্রাজ্ঞী হিসেবে চিহ্নিত মাদক কারবারি মোছা: মমতাজ বেগম @ মমতা (৪৫)কে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মাদক কারবারি পারভীন আক্তার (৪৬) ও রফিকুল ইসলাম @ রয়েল (৫২)কেও আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে ইয়াবা সেবন অবস্থায় হৃদয় বাবু (১৯), রোমান ইসলাম (২০), জিহাদ হাসান (২০) ও জসিম উদ্দিন (২৮) কে গ্রেফতার করা হয়। অপরদিকে নগরীর ইসলামপুর এলাকায় অপর একটি পরিচালিত হয়। এতে মোছাঃ মালেকা বেগম (৪৮) নামে একজন নারী মাদক কারবারিকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবন ও ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে।

ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তীর সাথে কথা হলে তিনি বলেন, আরপিএমপি কমিশনার এর নির্দেশনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদকের বিস্তার রোধ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মেট্রোঃ ডিবি’র অভিযানে নগরীর দুই মাদক সম্রাজ্ঞীসহ ৮ জন গ্রেফতার

Update Time : ০৮:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬