০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণালংকারসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৩০৫৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মহানগরীতে অভিনব কায়দায় শুরু হয়েছে ছিনতাই। বেশ কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে। অটোচালক এবং যাত্রিবেশে অটোতে থাকা ছিনতাইকারীরা সুযোগ বুঝে যাত্রীকে জিম্মি করে টাকা-পয়সা, মোবাইল ও স্বর্ণালংকারসহ সব কেড়ে নিচ্ছে। এমনই একটি ঘটনা ঘটেছে রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকায়। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজন ছিনতাইকরীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ। 

আরপিএমপি মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ৩০ এপ্রিল আনুমানিক দুপুর সোয়া দুইটার দিকে মাহিগঞ্জ থানাধীন এলাকায় অটোচালক এবং যাত্রির বেশে অটোতে থাকা দুইজন ছিনতাইকারী এক মহিলা যাত্রীর কাছ থেকে এক জোড়া স্বর্ণের বালা ও এক জোড়া স্বর্ণের কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মাঝ রাস্তায় মাহিগঞ্জ থেকে বড়দরগাগামী আঞ্চলিক সড়কের মহিন্দ্রা এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি মাহিগঞ্জ থানায় অবহিত করলে, থানার একটি চৌকস দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাহিগঞ্জ থানাধীন সাতমাথা এলাকা হতে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অপর ছিনতাইকারীকে মেট্রোপলিটন কোতোয়ালী থানাধীন ধাপ এলাকা হতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা রংপুর উপজেলার তালুক শাহাবাজ গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে শাহীন আলম (৩৮) এবং কাউনিয়া থানার অন্তর্ভুক্ত গংগানারায়ন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আপেল মিয়া (৩২)। ছিনতাইকারীদের বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

স্বর্ণালংকারসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ

Update Time : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬