১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরপিএমপি’র অভিযানে চোরাই অটো রিক্সা উদ্ধার গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩০৫০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ এপ্রিল বিকেলে মহানগর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত ১৭নং ওয়ার্ডের ভগিবালাপাড়া সবুজবাগস্থ বাদীনি নিলুফার ইয়াসমীনের বাড়ির রিক্সার গ্যারেজ থেকে একটি মিশুক অটো রিক্সা চুরি হয়ে যায়। যাহার লাইসেন্স প্লেট নম্বর-রসিক-৪৯১২,।

এঘটনায় জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় চুরি মামলা দায়ের করেন নিলুফার ইয়াসমীন। মহানগর কোতয়ালী থানার মামলা নং-৩১, জিআর-১২৯, তারিখ- ১৭/০৪/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৮০ পেনাল কোড, ১৮৬০।

উল্লেখিত মামলার প্রেক্ষিতে বাদীনির চুরি যাওয়া মিশুক অটো রিক্সাটি উদ্ধার এবং আসামি গ্রেফতারে মাঠে নামে কোতোয়ালী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় এজাহারনামীয় আসামীকে গ্রেফতার ও চুরি যাওয়া মিশুক অটো রিক্সাটি উদ্ধার করেছে পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমানের তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত পূর্বক নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের সহায়তায় এসআই শাহীনুর রহমান আসামীকে কিশোরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তার হেফাজত হতে চুরি যাওয়া বর্নিত মিশুক অটো রিক্সাটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার অন্তর্ভুক্ত গাড়াগ্রাম বড়বাড়ী গ্রামের লাল মিয়া ও মোছাঃ জাহানারা বেগমের ছেলে জাহাঙ্গীর আলম (২৭)।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

আরপিএমপি’র অভিযানে চোরাই অটো রিক্সা উদ্ধার গ্রেফতার-১

Update Time : ১২:১৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬